পবন খেরাকে এক সপ্তাহের জন্য রক্ষাকবচ আদালতের
হায়দরাবাদ, ১০ এপ্রিল (হি.স.): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল তেলঙ্গানা হাই কোর্ট। শুক্রবার তেলঙ্গানা হাই কোর্ট এক সপ্তাহের জন্য তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে। এই এক সপ্তাহের মধ্যে খেরাকে নির্দিষ্ট আদালতের দ্বারস
পবন খেরা


হায়দরাবাদ, ১০ এপ্রিল (হি.স.): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য গ্রেফতারি থেকে রক্ষাকবচ দিল তেলঙ্গানা হাই কোর্ট। শুক্রবার তেলঙ্গানা হাই কোর্ট এক সপ্তাহের জন্য তাঁর আগাম জামিন মঞ্জুর করেছে। এই এক সপ্তাহের মধ্যে খেরাকে নির্দিষ্ট আদালতের দ্বারস্থ হতে হবে বলে তাঁর অন্যতম আইনজীবী পোন্নম অশোক গৌড় জানিয়েছেন। তিনি এও বলেন, এটি নিঃসন্দেহে স্বস্তিদায়ক, তবে এই সময়সীমা অত্যন্ত সংক্ষিপ্ত। আমরা তিন সপ্তাহের সময় চেয়েছিলাম, কিন্তু আদালত মাত্র এক সপ্তাহ মঞ্জুর করেছে।

উল্লেখ্য, খেরার তোলা অভিযোগের প্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে গুয়াহাটিতে মামলা দায়ের করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার স্ত্রী। মামলাটি যেহেতু অসমে নথিভুক্ত, তাই এই এক সপ্তাহের রক্ষাকবচের মধ্যে অসমের সংশ্লিষ্ট আদালতে গিয়ে খেরাকে নিয়মিত আগাম জামিনের আবেদন করতে হবে বলে আইনজীবী মহলের মত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande