ফের পিছোলো 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'-এর মুক্তির দিন
মুম্বই, ১০ এপ্রিল (হি.স): সম্প্রতি ''হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়''-এর মুক্তির দিন নিয়ে চলছিল জল্পনা। ১২ জুন ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে , এমনটাই জানানো হয়েছিল পরিচালক ও প্রযোজক মহলের তরফে। তবে মত বদলাচ্ছেন তাঁরা। শুক্রবার প্রযোজক মহল স
হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়'


মুম্বই, ১০ এপ্রিল (হি.স): সম্প্রতি 'হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'-এর মুক্তির দিন নিয়ে চলছিল জল্পনা। ১২ জুন ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে , এমনটাই জানানো হয়েছিল পরিচালক ও প্রযোজক মহলের তরফে। তবে মত বদলাচ্ছেন তাঁরা। শুক্রবার প্রযোজক মহল সূত্রে জানা গেছে, ছবি মুক্তির দিন খানিকটা এগিয়ে নিয়ে আসা হবে। আপাতত ২২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ছবিটি , এমনটাই জানা যাচ্ছে ।

প্রসঙ্গত, হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়'-র পরিচালনা করেছেন ডেভিড ধাওয়ান। ছবিটিতে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে। ছবিটি প্রযোজনা করেছেন রমেশ তৌরানি। প্রথমে ছবিটি মুক্তির কথা ছিল ৫ জুন। তবে ওইদিনে যশ অভিনীত টক্সিক -এর মুক্তি থাকায়, তা এড়াতে দিন পিছিয়ে ঠিক করা হয়েছিল ১২ জুন। তবে এখনও পর্যন্ত সেই সিদ্ধান্তেও উপনীত হতে পারেননি পরিচালক ও প্রযোজক মহল। খুব শীঘ্রই ছবি মুক্তির দিন ঘোষণা করা হবে , এমনটাই আশা রাখছেন তাঁরা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande