হিমাচল বাড়বে গরম, কাশ্মীরে বৃষ্টি ও শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস
শিমলা ও শ্রীনগর, ১১ এপ্রিল (হি.স.): বৃষ্টি ও তুষারপাত থামতেই গরম বাড়ার পূর্বাভাস হিমাচল প্রদেশে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টি ও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। হিমাচল
হিমাচলের সমতলে বৃষ্টির ভ্রুকুটি, পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস


শিমলা ও শ্রীনগর, ১১ এপ্রিল (হি.স.): বৃষ্টি ও তুষারপাত থামতেই গরম বাড়ার পূর্বাভাস হিমাচল প্রদেশে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন উভয় তাপমাত্রাই বাড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টি ও তুষারপাতের কোনও সম্ভাবনা নেই। হিমাচল প্রদেশের সর্বত্রই মূলত পরিষ্কার আবহাওয়া থাকবে। ১৫ এপ্রিল পর্যন্ত শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ১৩-১৪ এপ্রিল শুষ্ক থাকবে কাশ্মীর উপত্যকার আবহাওয়া। আগামী ২৪ ঘণ্টায় আংশিক মেঘলা থাকবে আকাশ। সন্ধ্যায় অল্প সময়ের জন্য হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৩ ও ১৪ এপ্রিল আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ১৫ ও ১৬ এপ্রিল আকাশ আবারও মেঘলা থাকার সম্ভাবনা এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে ভূমিধস ও আকস্মিক বন্যারও আশঙ্কা রয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে বেশ কিছু এলাকায় দিনের তাপমাত্রা ধীরে ধীরে ৪-৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande