
মথুরা, ১১ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে নৌকাডুবির ঘটনায় এখনও কয়েকজন নিখোঁজ। নিখোঁজ থাকা বাকিদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। মৃতের সংখ্যা এখন ১০। এসপি গ্রামীণ সুরেশ চন্দ্র রাওয়াত বলেন, গতকাল থেকেই সব দল এখানে মোতায়েন করা হয়েছে। আমরা ৮টি পিআরবি, আমাদের ফায়ার রেসকিউ টিম এবং অ্যাম্বুলেন্স সেখানে পাঠিয়েছিলাম। সবাইকে উদ্ধার করা হয়েছে। মোট ৩২ জনকে উদ্ধার করা হয়েছিল, যাদের মধ্যে ১০ জন মারা গেছেন এবং ২২ জন নিরাপদ আছেন। গভীর রাতে নৌকাটি উদ্ধার করা হয়। ৮টি এনডিআরএফ দল, ৫টি এসডিআরএফ দল এবং ৩টি পিএসি দল মোতায়েন করা হয়েছে। প্রায় ১২০ জন বেসরকারি ডুবুরি মোতায়েন করা হয়েছে এবং আমরা ১৪ কিলোমিটার এলাকা জুড়ে তল্লাশি চালিয়েছি।
এডিএম (জুডিশিয়াল) বেদ প্রিয়া আর্য বলেন, এসডিআরএফ, এনডিআরএফ, পিএসি এবং ফায়ার টিম গতকাল থেকে তল্লাশি অভিযান চালাচ্ছে। আমরা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং শীঘ্রই সবাইকে উদ্ধার করব। উল্লেখ্য, শুক্রবার উত্তর প্রদেশের মথুরার বৃন্দাবনে দুর্ঘটনাটি ঘটে। যমুনায় নৌকাডুবিতে মৃত্যু হয়েছে ১০ জনের। সকলেই পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ