১২-১৪ এপ্রিল প্যারিস ও বার্লিন সফরে বিদেশ সচিব বিক্রম মিস্রি
নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): আমেরিকার পর এবার ফ্রান্স ও জার্মানি সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। ১২-১৪ এপ্রিল পর্যন্ত প্যারিস ও বার্লিন সফর করবেন তিনি। প্যারিসে ফরাসি বিদেশ মন্ত্রকের মহাসচিব মার্টিন ব্রিয়েন্সের সঙ্গে যৌথভাবে ভারত-ফ্রান্স প
৮-১০ এপ্রিল আমেরিকা সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি


নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): আমেরিকার পর এবার ফ্রান্স ও জার্মানি সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিস্রি। ১২-১৪ এপ্রিল পর্যন্ত প্যারিস ও বার্লিন সফর করবেন তিনি। প্যারিসে ফরাসি বিদেশ মন্ত্রকের মহাসচিব মার্টিন ব্রিয়েন্সের সঙ্গে যৌথভাবে ভারত-ফ্রান্স পররাষ্ট্র দফতর পরামর্শ সভার সহ-সভাপতিত্ব করবেন বিক্রম এবং প্রতিরক্ষা, বেসামরিক পারমাণবিক শক্তি, মহাকাশ, সাইবার ও ডিজিটাল, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), উদ্ভাবন এবং জনগণের মধ্যে আদান-প্রদান ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নমূলক উদ্যোগ-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। এছাড়াও তিনি সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক ঘটনাবলী নিয়েও কথা বলবেন।

বার্লিনে বিদেশ সচিব মিস্রি জার্মান বিদেশ দফতরের স্টেট সেক্রেটারি ডঃ গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে যৌথভাবে ভারত-জার্মানি বিদেশ দফতর পরামর্শ সভার সহ-সভাপতিত্ব করবেন। এই আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, সবুজ শক্তি, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক-সহ দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে। বিদেশ সচিব উভয় স্থানেই অন্যান্য বিশিষ্ট ব্যক্তি এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande