আল নাসরের ইতিহাস
রিয়াদ, ১২ এপ্রিল (হি.স.) : সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল অখদুদের বিপক্ষে শনিবার রাতে মাঠে নেমেছিল আল নাসর। এই ম্যাচে দাপট দেখিয়ে ইতিহাস গড়েছে আল নাসর। টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে আল নাসর। শনিবার আল অখদুদকে ২-০ হারিয়েছে আল নাসর। রোনান
আল নাসরের ইতিহাস


রিয়াদ, ১২ এপ্রিল (হি.স.) : সৌদি প্রো লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে আল অখদুদের বিপক্ষে শনিবার রাতে মাঠে নেমেছিল আল নাসর। এই ম্যাচে দাপট দেখিয়ে ইতিহাস গড়েছে আল নাসর। টানা ১৪ ম্যাচ জয়ের রেকর্ড গড়েছে আল নাসর।

শনিবার আল অখদুদকে ২-০ হারিয়েছে আল নাসর। রোনান্ডো ছাড়াও দলের জয়ে গোল করে অবদান রেখেছেন জোয়াও ফেলিক্স।

আল অখদুদের বিপক্ষে জয়টি ছিল একাধিক কারণে তাৎপর্যপূর্ণ। দলের জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল হন রোনাল্ডো। এ ম্যাচে গোল করে নিজের ক্যারিয়ারের ৯৬৮তম গোল পূর্ণ করেছেন এই পর্তুগিজ তারকা।

এই জয়ের ফলে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এল আল নাসর। ২৮ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট, যা নিকটতম প্রতিদ্বন্দ্বী আল হিলালের চেয়ে ৫ পয়েন্ট বেশি। মরসুমে বাকি আছে আর মাত্র ছয় ম্যাচ।

সবচেয়ে বড় কথা, এই জয়ের মধ্য দিয়ে লিগ ইতিহাসে নিজেদের সর্বোচ্চ টানা জয়ের রেকর্ড (১৪ ম্যাচ) গড়েছে আল নাসর। শিরোপার পথে এটি তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে নিঃসন্দেহে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande