
কলকাতা, ১৪ এপ্রিল (হি. স.):অজয় ঘোষ মেমোরিয়াল একদিনের ক্রিকেট প্রতিযোগিতার শুরুতেই দাপট দেখাল বিশ্বভারতী ও যাদবপুর বিশ্ববিদ্যালয়। অজয় ঘোষ মেমোরিয়াল একদিনের ক্রিকেট প্রতিযোগিতার প্রথম দিনে নিজেদের ম্যাচে সহজ জয় পেল দুই দল।উল্লেখ্য, টেকনোলজিক্যাল স্টুডেন্টস জিমখানা ৪৫ ওভারে ৮ উইকেটে ২৫১। জবাবে বিশ্বভারতী ৩৬ ওভারে ৩ উইকেটে ২৫৫ রান তুলে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয়। বিশ্বভারতীর হয়ে বিজয় কুমার প্রসাদ ৬৮ বলে ১০৪ রানের ঝোড়ো ইনিংস খেলে। (সেরসা গ্রাউন্ড)
অন্য ম্যাচে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৪৫ ওভারে ৭ উইকেটে ২৭৯ রান তোলে। এর জবাবে কল্যাণী বিশ্ববিদ্যালয় ৩৪.২ ওভারে অলআউট হয়েছে মাত্র ১৩৩ রানে। ফলে ১৪৬ রানে জয় পায় যাদবপুর। দলের হয়ে অনীক ৭৫ বলে ৭৩ রান করার পাশাপাশি বল হাতে ২ উইকেটে ১৯ রান দেন। (বিসিএ, কল্যাণী)
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত