কাশী শহরে কাপ সিরাপ মামলায় কড়া পদক্ষেপ
বারাণসী, ১২ এপ্রিল (হি.স.) : কাপ সিরাপ সংক্রান্ত মামলায় বড়সড় পদক্ষেপ নিল বারাণসী প্রশাসন। থানায় দায়ের হওয়া মামলার তদন্তে চারটি লিকার কম্পোজিট শপ সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক দোকানের বিরুদ্ধে লাইসেন্স স্থগিতের নির্দেশ ও কারণ দর্শানোর
কাশী শহরে কাপ সিরাপ মামলায় কড়া পদক্ষেপ


বারাণসী, ১২ এপ্রিল (হি.স.) : কাপ সিরাপ সংক্রান্ত মামলায় বড়সড় পদক্ষেপ নিল বারাণসী প্রশাসন। থানায় দায়ের হওয়া মামলার তদন্তে চারটি লিকার কম্পোজিট শপ সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি একাধিক দোকানের বিরুদ্ধে লাইসেন্স স্থগিতের নির্দেশ ও কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে।

রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, এই মামলায় পলাতক অভিযুক্ত শুভম জয়সওয়ালের অবৈধ ব্যবসার সূত্র ধরে তদন্ত এগোচ্ছিল। সেই তদন্তে তাঁর সঙ্গে যুক্ত কয়েকজন মহিলাকে আটক করা হয়। অভিযোগ, তাঁদের নামেই একাধিক লিকার দোকান পরিচালিত হচ্ছিল, যেখানে নিয়মভঙ্গের প্রমাণ মেলে।

এদিন জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তর প্রদেশ আবগারি দোকান (লাইসেন্স ব্যবস্থাপনা) বিধি, ২০২৫ লঙ্ঘনের অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সিল করা দোকানগুলির মধ্যে রয়েছে লাহারতারা শিবাঙ্গী জয়সওয়ালের কম্পোজিট শপ, প্যারেড কোঠির ববিতা সিং-এর দোকান, কাজ্জাকপুরার ঊষা দেবীর দোকান এবং খোজওয়ান এলাকার রাধিকা জয়সওয়ালের কম্পোজিট শপ।

এছাড়াও আরও দুটি দোকানের লাইসেন্স সংক্রান্ত জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাধোপুর শাস্ত্রী নগরের বৈশালী পুর্সওয়ানীর নামে পরিচালিত দোকান এবং শাহাবাদ এলাকার রেখা দেবীর কম্পোজিট শপ।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শুভম জয়সওয়াল এখনও পলাতক। তাঁকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং গোটা ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande