৩ জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা, ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন
জম্মু, ১২ এপ্রিল (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহা মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা এবছর ৩ জুলাই থেকে শুরু হয়ে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। মোট ৫৭ দিনব্যাপী এই যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (এসএএসবি)-এর বৈঠকে, যা জম্মু
৩ জুলাই থেকে শুরু হবে অমরনাথ যাত্রা, ১৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেজিস্ট্রেশন


জম্মু, ১২ এপ্রিল (হি.স.) : দক্ষিণ কাশ্মীরের পবিত্র অমরনাথ গুহা মন্দিরের বার্ষিক তীর্থযাত্রা এবছর ৩ জুলাই থেকে শুরু হয়ে ২৮ আগস্ট পর্যন্ত চলবে। মোট ৫৭ দিনব্যাপী এই যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ড (এসএএসবি)-এর বৈঠকে, যা জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উপ-রাজ্যপাল জানান, এবারের অমরনাথ যাত্রার জন্য ১৫ এপ্রিল থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে। ১৩ থেকে ৭০ বছর বয়সী তীর্থযাত্রীরা এই যাত্রায় অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই করা যাবে।

তিনি বলেন, দেশের প্রায় ৫৫৬টি নির্ধারিত ব্যাঙ্ক শাখার মাধ্যমে অগ্রিম রেজিস্ট্রেশন করা যাবে। পাশাপাশি শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইনে নাম নথিভুক্ত করা যাবে। অংশগ্রহণকারীদের জন্য স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক -সহ একাধিক ব্যাঙ্কে রেজিস্ট্রেশনের সুবিধা থাকবে।

রবিবার প্রশাসনের তরফে জানানো হয়েছে, এবারের যাত্রা তুলনামূলকভাবে দীর্ঘ হবে। প্রথম পুজো অনুষ্ঠিত হবে ১৯ জুন, জ্যেষ্ঠ পূর্ণিমার দিনে। এরপর ৩ জুলাই থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

তীর্থযাত্রার জন্য দুটি রুট নির্ধারণ করা হয়েছে—অনন্তনাগ জেলার ৪৮ কিমি দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও রুট এবং গান্দারবাল জেলার ১৪ কিমি ছোট কিন্তু বেশি খাড়া বালতাল রুট।

সরকার জানিয়েছে, যাত্রাপথে নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande