জোর করে বাংলা দখল করা যাবে না, ছাতনায় হুঙ্কার তৃণমূল নেত্রী মমতার
বাঁকুড়া, ১২ এপ্রিল (হি.স.): রবিবাসরীয় ভোটের প্রচারে বাঁকুড়ার ছাতনার নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার বার ওরা চাইছে জোর করে বাংলা দখল করবে। করতে পারবে না। যাঁরা এসআইআরের সময় আপনাদের পাশ
নন্দীগ্রাম থেকে মমতাকে কটাক্ষ সুকান্ত ও শমীকের


বাঁকুড়া, ১২ এপ্রিল (হি.স.): রবিবাসরীয় ভোটের প্রচারে বাঁকুড়ার ছাতনার নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে বিঁধলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এবার বার ওরা চাইছে জোর করে বাংলা দখল করবে। করতে পারবে না। যাঁরা এসআইআরের সময় আপনাদের পাশে থাকেননি, তাঁদের ভোট দেবেন না। মমতা বলেন, ওরা চাইছে, গোটা দেশে একটাই পার্টি হোক। এ বার ওরা ডিলিমিটেশন বিল আনছে। আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি বিল আসছে। বাংলাটাকে টুকরো টুকরো করবে। আমি জানি না কোন রাজ্যের সঙ্গে কোন রাজ্যকে মেলাবে।’’

ছাতনার সভা থেকে প্রধানমন্ত্রীকে প্রশ্ন ছোড়েন মমতা। তিনি বলেন, ‘‘২০১৪ সালের ভোটের আগে বলেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা ঢুকবে। কোথায় গেল ১৫ লক্ষ টাকা? কোথায় গেল দু’লক্ষের চাকরি? আমি প্রশ্ন করছি, উত্তর দিন। যদি মিথ্যা কথা বলি, তবে আমার কান কেটে নেবেন। নাকখত দেব। না হলে আপনি নাকখত দিন।’’

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande