পাঁশকুড়ায় রোড শো শুভেন্দুর, দিলেন একগুচ্ছ আশ্বাস
পাঁশকুড়া, ১২ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরে রবিবার প্রচারে ঝড় তুলল বিজেপি। একদিকে শুভেন্দু অধিকারীর মেগা রোড শো, অন্যদিকে ময়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার এবং নন্দকুমারে যোগী আদিত্যনাথ-এর সভা—সব মিলিয
শুভেন্দু সভা


পাঁশকুড়া, ১২ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব মেদিনীপুরে রবিবার প্রচারে ঝড় তুলল বিজেপি। একদিকে শুভেন্দু অধিকারীর মেগা রোড শো, অন্যদিকে ময়নায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচার এবং নন্দকুমারে যোগী আদিত্যনাথ-এর সভা—সব মিলিয়ে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। পশ্চিম পাঁশকুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সিন্টু সেনাপতির সমর্থনে বাংলো মোড় থেকে পাঁশকুড়া স্টেশন পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সুসজ্জিত খোলা গাড়িতে শোভাযাত্রায় অংশ নেন শুভেন্দু অধিকারী ও প্রার্থী সিন্টু সেনাপতি। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃত্ব ও কয়েক হাজার কর্মী-সমর্থক। রোড শো শেষে পাঁশকুড়া স্টেশনে সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “আপনাদের আশীর্বাদ চাই, যাতে নন্দীগ্রামের মতো ভবানীপুরেও মুখ্যমন্ত্রীকে হারাতে পারি।” পাশাপাশি একাধিক প্রতিশ্রুতি দেন তিনি। বিজেপি জিতলে মহিলাদের মাসিক ভাতা ৩০০০ টাকা, বেকার যুবক-যুবতীদের চাকরি না পাওয়া পর্যন্ত ৩০০০ টাকা ভাতা দেওয়ার ঘোষণা করেন। এছাড়াও বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করা, চাকরির পরীক্ষায় বসার বয়সসীমায় পাঁচ বছরের ছাড় এবং পরীক্ষার ফি মকুবের আশ্বাস দেন তিনি। কৃষকদের জন্য হিমঘর নির্মাণ ও পাঁশকুড়া থেকে শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালুর প্রতিশ্রুতিও দেন বিরোধী দলনেতা।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande