টিটিএএডিসি নির্বাচন : তিনটা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৭০ শতাংশ
আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ২৮টি আসনে ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে। বেলা তিনটা নাগাদ প্রায় ৭০ শতাংশ ভোট প
টিটিএএডিসি নির্বাচন


আগরতলা, ১২ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ভোটগ্রহণ রবিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে। শান্তিপূর্ণ পরিবেশে ২৮টি আসনে ভোটগ্রহণ চলছে বলে জানা গিয়েছে। বেলা তিনটা নাগাদ প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৫ শতাংশ। দুপুর ১টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫ শতাংশ। বেলা বাড়ার সাথে সাথে ভোটের হারও বেড়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ৯,৬২,৬৯৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৪,৮২,০২৫ জন পুরুষ, ৪,৮০,৬৬৬ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন। ২৮টি নির্বাচনী কেন্দ্রের আওতায় এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী লড়াইয়ে অংশ নিয়েছোন মোট ১৭৩ জন প্রার্থী। বিজেপি, তিপ্রা মোথা, বামফ্রন্ট, কংগ্রেস, আইপিএফটি-সহ একাধিক রাজনৈতিক দল এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

রাজ্য নির্বাচন কমিশন এক সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সমগ্র নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২৪টি কোম্পানি রাজ্যের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande