পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক, তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ যোগী আদিত্যনাথের
পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা ও তোষণনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । রবিবার পূর্ব মেদিনীপুরে এক নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, রাজ্যে পরিবর্তন প্রয়োজন
পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক, তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ যোগী আদিত্যনাথের


পূর্ব মেদিনীপুর, ১২ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গে রাজনৈতিক অস্থিরতা, অরাজকতা ও তোষণনীতির অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানালেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । রবিবার পূর্ব মেদিনীপুরে এক নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, রাজ্যে পরিবর্তন প্রয়োজন এবং মানুষ ইতিমধ্যেই সেই পরিবর্তনের পথে এগোচ্ছে।

তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গে আজ যে ধরনের অরাজকতা, দাঙ্গা, লুটপাট ও তোষণনীতি চলছে, একই পরিস্থিতি একসময় উত্তর প্রদেশেও ছিল। তবে ২০১৭ সালের পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাঁর কথায়, “আজ উত্তরপ্রদেশে কোনও কারফিউ নেই, কোনও দাঙ্গা নেই, সবকিছু স্বাভাবিক রয়েছে।”

যোগী আদিত্যনাথ আরও বলেন, রাজ্যে এখন উন্নয়ন ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা সম্ভব হয়েছে।

তিনি কলকাতার মেয়রের মন্তব্য নিয়েও সমালোচনা করেন। তাঁর দাবি, বাংলার ভাষা ও পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা হচ্ছে। তিনি বলেন, যারা উর্দু ভাষা নিয়ে জোর দিচ্ছে, তাদের উচিত সেই জায়গায় যাওয়া যেখানে উর্দু প্রচলিত।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই ধরনের বক্তব্যে রাজ্যের রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে এবং প্রচারের মঞ্চে নতুন বিতর্ক তৈরি হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande