ডোডায় ৪.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই
জম্মু, ১২ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় রবিবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ভূমিকম্পটি ভোর ৪টা ৩২ মিনিটে ঘটে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। ন
ডোডায় ৪.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষয়ক্ষতির খবর নেই


জম্মু, ১২ এপ্রিল (হি.স.) : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় রবিবার ভোরে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬।

ভূমিকম্পটি ভোর ৪টা ৩২ মিনিটে ঘটে বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এর কেন্দ্রস্থল ছিল অক্ষাংশ ৩৩.০৯০ উত্তর এবং দ্রাঘিমাংশ ৭৫.৯২৮ পূর্বে অবস্থিত।

ভূমিকম্পের পর স্থানীয় প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে বলে জানা গেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande