গোঘাটে মুখোমুখি প্রচারে বাম-বিজেপি, উত্তপ্ত হাটতলা চত্বর
হুগলি , ১২ এপ্রিল (হি.স.) : ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। সেই আবহেই হুগলির গোঘাট-১ ব্লকের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের হাটতলায় বামফ্রন্ট ও বিজেপির মুখোমুখি প্রচার ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রবিব
বাম বিজেপি মুখোমুখি গোঘাটে


হুগলি , ১২ এপ্রিল (হি.স.) : ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। সেই আবহেই হুগলির গোঘাট-১ ব্লকের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের হাটতলায় বামফ্রন্ট ও বিজেপির মুখোমুখি প্রচার ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

রবিবার স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এলাকায় প্রচারে নামে বামফ্রন্টের কর্মী-সমর্থকেরা। ঠিক সেই সময়েই একই স্থানে বিজেপির কর্মী-সমর্থকেরা হাজির হলে দুই পক্ষের মধ্যে শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। ‘ইনক্লাব জিন্দাবাদ’ ও ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুহূর্তে উত্তেজনা চরমে ওঠে এবং হাটতলা চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

বাম নেতৃত্বের অভিযোগ, তাদের পক্ষ থেকে আগে থেকেই প্রশাসনের অনুমতি নেওয়া ছিল। সেই অবস্থায় একই সময়ে একই জায়গায় অন্য দলের কর্মসূচির অনুমতি দেওয়া প্রশাসনিক গাফিলতিরই ফল। অন্যদিকে বিজেপি নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানায়, তারাও নিয়ম মেনেই প্রচারের অনুমতি নিয়েছিল এবং বামফ্রন্ট ইচ্ছাকৃতভাবে বিতর্ক তৈরি করছে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে হস্তক্ষেপ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও শেষ পর্যন্ত দুই পক্ষের প্রার্থীরা সৌজন্যতা বজায় রেখে হাত মেলান, তবুও একই সময়ে একই স্থানে দুই দলের কর্মসূচি হওয়া নিয়ে প্রশাসনিক সমন্বয় নিয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক মহলে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande