পয়লা বৈশাখে কলকাতায় শ্রীনাম সংকীর্তনের বর্ণাঢ্য পদযাত্রা, ভক্তদের ঢল
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতায় এক বর্ণাঢ্য ‘শ্রীনাম সংকীর্তন’ পদযাত্রা হলো। ওমকারনাথ মিশনের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় শোভাযাত্রা বুধবার শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে ডানলপের গেটওয়ে অ
পয়লা বৈশাখে কলকাতায় শ্রীনাম সংকীর্তনের বর্ণাঢ্য পদযাত্রা, ভক্তদের ঢল


কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): পয়লা বৈশাখ উপলক্ষে কলকাতায় এক বর্ণাঢ্য ‘শ্রীনাম সংকীর্তন’ পদযাত্রা হলো। ওমকারনাথ মিশনের উদ্যোগে আয়োজিত এই ধর্মীয় শোভাযাত্রা বুধবার শ্যামবাজার পাঁচমাথা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে ডানলপের গেটওয়ে অফ কলকাতায় গিয়ে শেষ হয়।নববর্ষকে স্বাগত জানাতে এদিন ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা শ্রীনাম জপ ও সংকীর্তনের মাধ্যমে এক ভক্তিময় পরিবেশ সৃষ্টি করেন, যা পথচলতি মানুষকেও আকৃষ্ট করে। আয়োজকদের বক্তব্য, এই পদযাত্রার মূল উদ্দেশ্য ভক্তি, ঐক্য এবং আধ্যাত্মিক চেতনার প্রসার ঘটানো।অখিল ভারত জয়গুরু সম্প্রদায়ের প্রেসিডেন্ট ও ওমকারনাথ মিশনের প্রতিষ্ঠাতা কিংকর বিঠঠল রামানুজ মহারাজ জানান, ভক্তদের তরফে বিপুল সাড়া মিলেছে এবং ওমকারনাথকে স্মরণ করে হরেকৃষ্ণ নাম প্রচার করা হয়েছে। পুরী জগন্নাথ মন্দিরের ভবানী দাস দ্বৈতাপতি মহারাজ–ও এতে যোগ দেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande