
হুগলি , ১৫ এপ্রিল (হি.স.): খানাকুলে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। বুধবার রাজহাটির ভগবতীতলায় সস্ত্রীক পুজো-অর্চনার মাধ্যমে দিনের প্রচার কর্মসূচি শুরু করেন তিনি।
পুজো শেষে রাজাহাটী-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে জনসংযোগে নামেন সুশান্ত ঘোষ। গ্রামেগঞ্জে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাঁদের সমর্থন প্রার্থনা করেন।
প্রচণ্ড গরম উপেক্ষা করেও তাঁর এই প্রচারে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পথের ধারে দাঁড়িয়ে অনেকেই তাঁকে শুভেচ্ছা জানান, কেউ কেউ মিষ্টি ও শরবত খাইয়ে আপ্যায়নও করেন। ফলে প্রচারের পরিবেশ হয়ে ওঠে আরও আন্তরিক ও প্রাণবন্ত।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই ধরনের পায়ে হেঁটে প্রচার সাধারণ মানুষের সঙ্গে প্রার্থীর দূরত্ব কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে রাজহাটিতে এদিনের প্রচার কর্মসূচি ঘিরে নির্বাচনী আবহ আরও তীব্র হয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA