পুড়শুড়ায় বাইক সংঘর্ষে মৃত্যু ১, গুরুতর আহত ২
হুগলি , ১৫ এপ্রিল (হি.স.): হুগলির পুড়শুড়া থানার চিলাডাঙ্গি এলাকায় ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর আহত আরও দু’জন। বুধবার এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর
দুর্ঘটনার স্থলে পুলিশ


হুগলি , ১৫ এপ্রিল (হি.স.): হুগলির পুড়শুড়া থানার চিলাডাঙ্গি এলাকায় ভয়াবহ মোটরবাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির, গুরুতর আহত আরও দু’জন। বুধবার এই ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এদিন দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়। গুরুতর আহত দু’জনকে দ্রুত উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের চিকিৎসা চলছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুড়শুড়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসাবধানতার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে।

ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande