সিবিএসই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
​কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): চলতি বছরের সিবিএসই পরীক্ষার ফল প্রকাশের পর সফল পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক বার্তার মাধ্যমে তিনি কৃতি ছাত
সিবিএসই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


​কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): চলতি বছরের সিবিএসই পরীক্ষার ফল প্রকাশের পর সফল পরীক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ এক বার্তার মাধ্যমে তিনি কৃতি ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।​মুখ্যমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, “এই বছরের সিবিএসই পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ আমার প্রিয় সকল ছাত্রছাত্রীদের আন্তরিক অভিনন্দন জানাই। তোমাদের ভবিষ্যৎ জীবন আরও বড় বড় সাফল্যে ভরে উঠুক—এই আমার আন্তরিক শুভকামনা।” ছাত্রছাত্রীদের এই সাফল্যের নেপথ্যে শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথা স্মরণ করে তিনি তাঁদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন ও ধন্যবাদ জানিয়েছেন।​পাশাপাশি, যারা প্রত্যাশিত ফল অর্জন করতে পারেনি, তাদের ভেঙে না পড়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আশাপ্রকাশ করেছেন যে, ভবিষ্যতে তারা নিশ্চয়ই আরও সাফল্যের শিখরে পৌঁছবে। পরিশেষে সকল পড়ুয়াদের প্রতি নিজের আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande