স্পর্শকাতর বুথে প্রশাসনের নজরদারি, নিরাপত্তা জোরদার আরামবাগে
হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরামবাগ মহকুমার স্পর্শকাতর বুথ ও এলাকাগুলি পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। বুধবার হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরীর নেতৃত্বে একটি দল বিভিন্ন সংবেদনশীল বুথে গিয়ে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দ
স্পর্শ কাতর এলাকা পরিদর্শনে প্রশাসনিক আধিকারিকরা


হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরামবাগ মহকুমার স্পর্শকাতর বুথ ও এলাকাগুলি পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকরা। বুধবার হুগলির জেলাশাসক খুরশিদ আলী কাদরীর নেতৃত্বে একটি দল বিভিন্ন সংবেদনশীল বুথে গিয়ে নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখে। উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের সুপার সানি রাজ, আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী-সহ অন্যান্য আধিকারিকরা। বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, সিসিটিভি নজরদারির বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

জেলাশাসক জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্পর্শকাতর এলাকাগুলিতে বাড়তি নজরদারি চালানো হচ্ছে। পুলিশ সুপার সানি রাজ বলেন, ইতিমধ্যেই রুট মার্চ ও নাকা চেকিং শুরু হয়েছে এবং ভোটের দিন নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande