পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করুন, অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না : অমিত শাহ
ফালাকাটা, ১৫ এপ্রিল (হি.স.): আলিপুরদুয়ার জেলার ফালাকাটার নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এই নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, ত্রিপুরা, অসম, বিহারে পদ্ম সরকার আছে; এখানেও প
অমিত শাহ


ফালাকাটা, ১৫ এপ্রিল (হি.স.): আলিপুরদুয়ার জেলার ফালাকাটার নির্বাচনী জনসভা থেকে অনুপ্রবেশ ইস্যুতে সরব হলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার এই নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, ত্রিপুরা, অসম, বিহারে পদ্ম সরকার আছে; এখানেও পদ্ম সরকার গঠন করুন, আমরা অনুপ্রবেশকারীদের ঢুকতে দেব না। অমিত শাহ বলেন, মোদীজি দেশকে সন্ত্রাসবাদ থেকে মুক্ত করেছেন, ৩৭০ ধারা বাতিল করেছেন, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছেন, নকশালবাদের অবসান ঘটিয়েছেন এবং একমাত্র বিজেপি সরকারই বাংলা থেকে প্রত্যেকটি অনুপ্রবেশকারীকে বিতাড়িত করবে।

অমিত শাহ আরও বলেন, মমতা দিদি, আমরা বিজেপির লোকজন আপনার আক্রমণে ভয় পাই না। আজ এই কথা বলেই চলে যাচ্ছি: এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও গুন্ডা জনগণকে ছুঁতে পারবে না। মমতার গুন্ডারা, শোনো, ৫ মে-র পর এখানে বিজেপি সরকার হতে চলেছে। ২৩ এপ্রিল বাড়িতে থাকো, নইলে ৫ মে-র পর তোমাদের ঠিক করে দেব। অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে মহিলারা নিরাপদ নন। সন্দেশখালিতে বছরের পর বছর ধরে তৃণমূলের গুন্ডারা মহিলাদের উপর অত্যাচার চালিয়েছে, কিন্তু মমতা জি একটি কথাও বলেননি। দুর্গাপুর মেডিকেল কলেজ, আর জি কর, কলকাতা ল কলেজে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছিল, কিন্তু তাতে মমতা দিদির কিছু হয়নি। তাঁর লজ্জা হওয়া উচিত, কারণ তিনি বলেছিলেন যে সন্ধ্যা ৭টার পর মহিলাদের বাইরে বের হওয়া উচিত নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande