বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেন মমতা: অনুরাগ ঠাকুর
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): নববর্ষের দিন দলীয় কর্মসূচিতে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। ''তৃণমূলমুক্ত'' বাংলা গড়ার ডাক দিলেন তিনি। অনুরাগ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই লোকে চেনে যে, তিনি বাংলাদেশ
অনুরাগ ঠাকুর


কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): নববর্ষের দিন দলীয় কর্মসূচিতে কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর। 'তৃণমূলমুক্ত' বাংলা গড়ার ডাক দিলেন তিনি। অনুরাগ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই লোকে চেনে যে, তিনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সুরক্ষা দেন, গরুচোরদের সুরক্ষা দেন, জালনোটের কারবারিদের সুরক্ষা দেন, নকল আধার কার্ড বানায় যারা তাদের সুরক্ষা দেন। আর বাংলার বউ-মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে যারা তাদেরও সুরক্ষা দেন। বাংলার যুবকদের চাকরি ছিনিয়ে অনুপ্রবেশকারীদের দেওয়াই ওঁর কাজ। বাংলার মানুষের খাবার আর মিড ডে মিলের মাধ্যমে তৃণমূলের গুন্ডারা মাধ্যমে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে, কয়লা চুরিতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন দুর্নীতিগ্রস্তদের বাঁচানোর জন্য রাস্তায় নামেন। দুর্নীতিগ্রস্তদের বাঁচাতে পুরো সরকারকে ব্যবহার করেন। আর বাংলার মানুষদের পিছিয়ে পড়তে বাধ্য করেন। এখানে কারা সুরক্ষিত? বাংলায় তোষণের রাজনীতি হচ্ছে। আজ এটুকুই বলব, ৪ মে আসবে, মমতা ব্যানার্জি যাবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande