হাওড়ার শিবপুরে তৃণমূল প্রার্থীর মঙ্গল কামনায় পূজার্চনা দলীয় কর্মী-সমর্থকরা
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.) : বাংলা নববর্ষের প্রথম দিনে শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়ের জয়ের আশায় মন্দিরে পুজো দিলেন দলের কর্মী ও সমর্থকরা। বুধবার ডোমজুড়ের নারনা বাবা পঞ্চানন মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়
শিবপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. রানা চ্যাটার্জীর প্রচারে


কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.) : বাংলা নববর্ষের প্রথম দিনে শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়ের জয়ের আশায় মন্দিরে পুজো দিলেন দলের কর্মী ও সমর্থকরা। বুধবার ডোমজুড়ের নারনা বাবা পঞ্চানন মন্দিরে এই পুজোর আয়োজন করা হয়। মনোজ তিওয়ারির ছেড়ে যাওয়া ওই আসনে এ বছর টিকিট পেয়েছেন তিনি।

প্রসঙ্গত, ৯ নম্বর ওয়ার্ডের মহিলা নেত্রী রেশমী বল্লভের উদ্যোগে আয়োজিত এই পুজোয় উপস্থিত ছিলেন একাধিক কর্মী-সমর্থক। তাঁদের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থীর সাফল্য কামনাতে এই ধর্মীয় আয়োজন। তৃণমূল নেতা শঙ্কর নিয়োগী এদিন জানান, এলাকার মানুষের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতেই প্রার্থীর জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাঁরা মনে করছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande