মালকপুর সুগার মিলে গ্যাস লিক করে নিরাপত্তারক্ষীর মৃত্যু, অসুস্থ ৩ শ্রমিক; ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ
বাগপত, ১৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বাগপত জেলার বারৌতে মালকপুর সুগার মিলে গ্যাস লিকের ঘটনায় এক নিরাপত্তারক্ষীর মৃত্যু এবং তিন শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মিলের ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ইউনিটে এই
মালকপুর সুগার মিলে গ্যাস লিক করে নিরাপত্তারক্ষীর মৃত্যু, অসুস্থ ৩ শ্রমিক; ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ


বাগপত, ১৫ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের বাগপত জেলার বারৌতে মালকপুর সুগার মিলে গ্যাস লিকের ঘটনায় এক নিরাপত্তারক্ষীর মৃত্যু এবং তিন শ্রমিক অসুস্থ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মিলের ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ইউনিটে এই দুর্ঘটনা ঘটে।

জানা গিয়েছে, প্ল্যান্টে গ্যাসের গন্ধ ছড়াতেই নিরাপত্তারক্ষী সুরেশ শর্মা (৬০) বিষয়টি খতিয়ে দেখতে এগিয়ে যান। সেই সময় তিনি বিষাক্ত গ্যাসে গুরুতরভাবে আক্রান্ত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁকে বাঁচাতে এসে প্রদীপ শর্মা ও হামিদ-সহ তিন শ্রমিকও গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে পড়েন। ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে অন্য কর্মীরা বাইরে বেরিয়ে যান।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জেলার পুলিশ সুপার সূরজ কুমার রায় ও তাঁর বাহিনী। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের দাবি, তাঁদের অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

এদিকে, সুরেশ শর্মার মৃত্যুর খবরে ক্ষোভ ছড়িয়েছে। তাঁর মৃতদেহ মিল প্রাঙ্গণে রেখে বুধবার সকাল পর্যন্ত বিক্ষোভে বসেন পরিজনরা। তাঁদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে।

পুলিশ সুপার সূরজ কুমার রায় জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হবে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande