গোঘাটে ৮০০ বাইক নিয়ে র্যালি, জোরদার প্রচার বিজেপির
হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): গোঘাট বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নেতৃত্বে বুধবার প্রায় ৮০০টি বাইকের বিশাল র‍্যালি বেরোয়। এই নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। পচাখালি থেকে শুরু হয়ে সেলামপুর পর্যন্ত এই র‍্যালিতে বিভিন্ন এলাক
কামারপুকুরে বাইক রেলি প্রচার বিজেপির


হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): গোঘাট বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের নেতৃত্বে বুধবার প্রায় ৮০০টি বাইকের বিশাল র‍্যালি বেরোয়। এই নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

পচাখালি থেকে শুরু হয়ে সেলামপুর পর্যন্ত এই র‍্যালিতে বিভিন্ন এলাকার কর্মী-সমর্থকরা গেরুয়া পতাকা নিয়ে ভিড় জমাতে থাকে। “ভারত মাতা কি জয়” ও “জয় শ্রী রাম” স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। র‍্যালি একাধিক গ্রাম ও বাজার অতিক্রম করে। এদিন ভিড় ছিল চোখে পড়ার মতো। বিজেপির দাবি, এই জনসমাগমই পরিবর্তনের পক্ষে জনসমর্থনের ইঙ্গিত দিচ্ছে।

র‍্যালি চলাকালীন প্রশান্ত দিগার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন। তাঁর অভিযোগ, উন্নয়নের প্রতিশ্রুতি পূরণ হয়নি, এলাকায় রাস্তা ও পানীয় জলের সমস্যা রয়ে গেছে এবং কর্মসংস্থানের অভাব রয়েছে। তিনি বলেন, “মানুষ আর ভাঁওতা শুনতে রাজি নয়। ভোটেই এর জবাব দেবে সাধারণ মানুষ।”

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এত বড় বাইক র‍্যালি প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টির কৌশল।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande