রাজ্যবাসীকে 'বাংলা দিবস' ও নববর্ষ-র শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
কলকাতা, ১৫ এপ্রিল : ( হি. স.) : ''বাংলা দিবস'' - উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি সমাজ মাধ্যমে লিখেছেন বাংলা দিবসে রাজ্যের সকল নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি
মমতা বন্দ্যোপাধ্যায়


কলকাতা, ১৫ এপ্রিল : ( হি. স.) : 'বাংলা দিবস' - উপলক্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তিনি সমাজ মাধ্যমে লিখেছেন বাংলা দিবসে রাজ্যের সকল নাগরিককে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও বিকশিত হোক রাজ্যের ঐতিহ্যময় সংস্কৃতি, আরও সুদৃঢ হোক রাজ্যবাসীর ভ্রাতৃত্ব - বন্ধন।

মুখ্যমন্ত্রী আরেকটি পোস্টে এদিন লিখেছেন, ‘এসো, এসো, এসো হে বৈশাখ...’

​শুভ নববর্ষ ১৪৩৩

​নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন।

​শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুন বাংলার প্রতিটি মানুষ। সকলকে শুভনন্দন।

অন্য আরেকটি পোস্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, আঁধার ঘুচিয়ে দাও নতুন ভোরে,

নতুন বছর এসো মিষ্টি করে।।

সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande