পয়লা বৈশাখের শুভকামনা মমতা বন্দ্যোপাধ্যায়ের
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.) : বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সোশ্যাল মিডিয়া মারফত এক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, - এসো, এসো, এসো হে বৈশাখ... শুভ নববর্ষ ১৪৩৩। নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক স
পয়লা বৈশাখের শুভকামনা মমতা বন্দ্যোপাধ্যায়ের


কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.) : বাংলা নববর্ষে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে সোশ্যাল মিডিয়া মারফত এক বার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, - এসো, এসো, এসো হে বৈশাখ... শুভ নববর্ষ ১৪৩৩। নতুন বছরের পুণ্য আলোর দ্যুতিতে আলোকিত হোক সকলের জীবন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুন বাংলার প্রতিটি মানুষ। উল্লেখ্য, রাজ্যে উৎসব মুখর পরিবেশে উদযাপিত হয়েছে পয়লা বৈশাখ। বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন, নতুন আশা, আনন্দ এবং ঐক্যের প্রতীক। বর্ণময় শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই দিনটি বরণ করে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ সহ বিশ্বজুড়ে বাঙালিরা নতুন বছর ১৪৩৩ - সাড়ম্বরে পালন করেছে। ঢাকা সহ বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande