
বীরভূম, ১৫ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা ভোটের আগে বীরভূম জেলায় ভোটারদের আস্থা অর্জনে পদক্ষেপ নিলো নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। বাংলা নতুন বছরের প্রথম দিনে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রুটমার্চ করেন। বীরভূমের জেলাশাসক ধবল জৈন এই প্রসঙ্গে জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার বীরভূমের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন জেলাশাসক। সঙ্গে ছিলেন জেলার পুলিশ সুপার। ভোটারদের আস্থা বৃদ্ধির জন্য জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, এমনটাই জানা গেছে প্রশাসনের তরফে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত