রুই মাছ হাতে শোভাযাত্রা, নববর্ষে ব্যতিক্রমী প্রচার অরূপ বিশ্বাসের
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): বাংলা নববর্ষের প্রথম দিনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারে নজর কাড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস। বুধবার কলকাতা পৌরসভার ১১১ নম্বর ওয়ার্ডের গড়িয়া ব্রহ্মপুর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার
অরূপ বিশ্বাস


কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.): বাংলা নববর্ষের প্রথম দিনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারে নজর কাড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাস। বুধবার কলকাতা পৌরসভার ১১১ নম্বর ওয়ার্ডের গড়িয়া ব্রহ্মপুর এলাকায় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে প্রচার কর্মসূচি শুরু করেন তিনি। শোভাযাত্রায় দলীয় কর্মী-সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঢাকের তালে, শঙ্খধ্বনিতে উৎসবমুখর পরিবেশে এগিয়ে চলে মিছিল। তবে এই প্রচারের বিশেষ আকর্ষণ ছিল অরূপ বিশ্বাসের হাতে থাকা দুটি রুই মাছ, যা নিয়ে তিনি শোভাযাত্রায় অংশ নেন।বিজেপি শাসিত রাজ্যগুলিতে মাছ বিক্রি বন্ধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে এটা প্রতীকি প্রতিবাদ বলে জানান তিনি। তাঁর বক্তব্য, বাংলার সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের সঙ্গে মাছ ওতপ্রোতভাবে জড়িত, তাই এই ঐতিহ্য রক্ষার বার্তাই দিতে চান তিনি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande