পয়লা বৈশাখে বেহালা পূর্বে প্রচার বিজেপি প্রার্থী শংকর শিকদারের
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.):-পয়লা বৈশাখে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি মনোনীত প্রার্থী শংকর শিকদার। বুধবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করেন তিনি। জেমস লং সরণি সংলগ
শঙ্কর সিকদার


কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.):-পয়লা বৈশাখে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন বিজেপি মনোনীত প্রার্থী শংকর শিকদার। বুধবার সকালে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক বর্ণাঢ্য প্রভাতফেরির আয়োজন করেন তিনি। জেমস লং সরণি সংলগ্ন বাস্কেটবল মাঠের কাছ থেকে শুরু হয়ে এই শোভাযাত্রা ডায়মন্ড পার্ক পর্যন্ত অগ্রসর হয়। শঙ্খধ্বনি, ঢাকের তালে পরিবেশ ছিল উৎসবমুখর।প্রভাতফেরিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী-সমর্থক ছাড়াও বহু সাধারণ মানুষের উপস্থিতি চোখে পড়ে। সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শংকর শিকদার এবং সকলের কাছে সমর্থন প্রার্থনা করেন।এরপর তিনি বেহালা ১২৪ নম্বর ওয়ার্ডের পূর্বাচল সংলগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও অভিযোগ শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande