
মাইবাং (অসম), ১৫ এপ্রিল (হি.স.) : পয়লা বৈশাখের ভোরে ডিমা হাসাও জেলার অন্তর্গত মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে বেকারি দোকান সহ একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। ঘটনার পর উত্তর কাছাড় স্বশাসিত পার্বত্য পরিষদের সদস্য মঞ্জয় লাংথাসা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
ঘটনা আজ বুধবার ভোর প্ৰায় চারটার দিকে মাইবাং রেলওয়ে স্টেশন এবং বাজারের মধ্যবর্তী এলাকায় সংঘটিত হয়ছে। আগুনের করাল গ্রাসে ছাই হয়ে গেছে ‘আশীর্বাদ’ নামের একটি বেকারির রিটেইল শপ সহ ছয়টি দোকান। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও অস্পষ্ট।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস