
হুগলি , ১৫ এপ্রিল (হি.স.): গোঘাট বিধানসভায় নির্বাচনী প্রচারে গতি আনতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. নির্মল মাজি বুধবার দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ১০ দফা প্রতিশ্রুতি তুলে ধরেন।
এলাকার সার্বিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এতে। রাস্তা সংস্কার, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার উন্নতি ও শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান, কৃষকদের আর্থিক সহায়তা এবং মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।
ডা. নির্মল মাজি বলেন, গোঘাটের মানুষ আমাকে যে সমর্থন দিয়েছেন, তার মর্যাদা রাখতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে গোঘাটকে উন্নয়নের নতুন দিশা দেখানো হবে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA