বাংলার হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধারে যুবসমাজের প্রতি আহ্বান রাজ্যপালের
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): লোক ভবনে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হলো পয়লা বৈশাখ। বর্ণময় সাংস্কৃতিক পরিবেশনা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়। রাজ্যপাল রবি ভারতের সভ্যতাগত অভিযাত্রায় ব
রাজ্যপাল


কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): লোক ভবনে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে উদযাপিত হলো পয়লা বৈশাখ। বর্ণময় সাংস্কৃতিক পরিবেশনা এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায়।

রাজ্যপাল রবি ভারতের সভ্যতাগত অভিযাত্রায় বাংলার চিরস্থায়ী অবদানের কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন যা দেশের আধ্যাত্মিক গভীরতা, সাংস্কৃতিক সমৃদ্ধি, বৌদ্ধিক নেতৃত্ব এবং শিল্পোন্নয়নকে সমৃদ্ধ করেছে। তবে তিনি গভীর উদ্বেগও প্রকাশ করে জানান, এক সময়ে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে বাংলার অবদান যেখানে ছিল ১০ শতাংশের বেশি, আজ তা প্রায় ৫ শতাংশে নেমে এসেছে; যে ভূমি একদা তার অনন্য মেধা ও বৌদ্ধিক উৎকর্ষের জন্য প্রসিদ্ধ ছিল, আজ সেখানে উচ্চশিক্ষায় ভর্তির হার জাতীয় গড়ের নিচে; এবং সমগ্র ভারতে ৫.৫ কোটিরও বেশি নিবন্ধিত ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প থাকা সত্ত্বেও বাংলার অংশ সেখানে মাত্র কয়েক লক্ষ।

পয়লা বৈশাখে তিনি বিশেষ করে যুবসমাজের প্রতি এক ‘নববর্ষ সংকল্প’ গ্রহণের আহ্বান জানান, যাতে বাংলার হারানো গৌরব ও ঐতিহ্য পুনরুদ্ধার করা যায় এবং এক উন্নত রাষ্ট্র হিসেবে ভারতের আত্মপ্রকাশ ও বৈশ্বিক নেতৃত্বের রূপান্তরমূলক যাত্রায় বাংলা আবারও অগ্রণী আলোকবর্তিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande