
কলকাতা, ১৫ এপ্রিল (হি. স.) : রাজ্যবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি।বুধবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে লেখেন, শুভ নববর্ষ! পয়লা বৈশাখের এই পুণ্য লগ্নে পশ্চিমবঙ্গের আমার প্রিয় ভাই ও বোনেদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই প্রাণবন্ত উৎসব বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, সুগভীর পরম্পরা এবং অদম্য চেতনাকে প্রতিফলিত করে।
আগামী নতুন বছর প্রতিটি পরিবারে সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি বহন করে আনুক। আসুন, আমাদের বীর শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নের ‘সোনার বাংলা’ গড়ে তুলতে আমরা আজ পুনরায় অঙ্গীকারবদ্ধ হই। এই নববর্ষ বাংলার জনমানসে বহু প্রতীক্ষিত সেই নবজাগরণ নিয়ে আসুক এবং আমাদের পবিত্র ভূমি ও মানুষের হৃতগৌরব পুনরুদ্ধার করুক।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত