পয়লা বৈশাখে কালীঘাট মন্দিরে পূজার্চনা রাজ্যপাল রবি-র
কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): বঙ্গাব্দ ১৪৩৩-এর প্রথম দিনে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি। বুধবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় মা কালীর পুজো দেন রাজ্যপাল। রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন তিনি। সস্ত্রীক রাজ্যপাল রবি মা কালীর আরতিও করেন। উল্ল
পয়লা বৈশাখে কালীঘাট মন্দিরে পূজার্চনা রাজ্যপাল রবি-র


কলকাতা, ১৫ এপ্রিল (হি.স.): বঙ্গাব্দ ১৪৩৩-এর প্রথম দিনে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি। বুধবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় মা কালীর পুজো দেন রাজ্যপাল। রাজ্যবাসীর মঙ্গল কামনা করেন তিনি। সস্ত্রীক রাজ্যপাল রবি মা কালীর আরতিও করেন।

উল্লেখ্য, বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানাচ্ছে আপামর বাঙালি। নতুন সম্ভাবনা নিয়ে চলে এসেছে আরও একটি নতুন বছর। বাঙালির নিজস্ব সংস্কৃতি, ঐক্যের বার্তা নিয়ে ১৪৩৩ বঙ্গাব্দে শুরু নতুন যাত্রা। নতুন আশা নিয়ে নববর্ষ উদযাপনে উল্লাসে মাতোয়ারা আট থেকে আশি প্রতিটি বাঙালি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande