
দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল (হি. স.) : মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শামিম আহমেদ নববর্ষের দিন জোরকদমে প্রচার করলেন। বুধবার উস্তি থানার একতারা অঞ্চলের হটুগঞ্জ এলাকায় পাঞ্জাবি-পায়জামা পরে বাউলদের সঙ্গে নিয়ে প্রচারে যান তিনি। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাউল গানের সুরে নববর্ষের শুভেচ্ছা জানান প্রার্থী। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলতে এটি অভিনব উদ্যোগ বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, উৎসবের দিনে এমন অভিনব প্রচার তাঁদের কাছে আলাদা অনুভূতি তৈরি করেছে। তবে নববর্ষের দিনের এই অভিনব প্রচার কৌশল ভোটারদের মনে কতটা প্রভাব ফেলবে, তা জানা যাবে ৪ মে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত