(আপডেট) রাঘব চাড্ডাকে কেন্দ্রের তরফে জেড শ্রেণির নিরাপত্তা
নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে জেড শ্রেণির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এর ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স
রাঘব চাড্ডা


নয়াদিল্লি, ১৫ এপ্রিল (হি.স.): আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডাকে জেড শ্রেণির নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, গোয়েন্দা সংস্থার রিপোর্ট এর ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রের খবর, দিল্লি ও পঞ্জাবে রাঘব চাড্ডা-র নিরাপত্তায় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। আপাতত তাঁর নিরাপত্তার দায়িত্বে রয়েছে দিল্লি পুলিশ, পরে কেন্দ্রীয় সংস্থাগুলি এই দায়িত্ব নেবে।

উল্লেখ্য, এর আগে পঞ্জাবের আম আদমি পার্টি সরকার রাঘব চাড্ডার জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করে নেয়। তিনি পঞ্জাব থেকেই রাজ্যসভার সদস্য হয়েছিলেন।

উল্লেখ্য, গত ২ এপ্রিল আম আদমি পার্টি রাঘব চাড্ডাকে রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরিয়ে দেয়। তাঁর জায়গায় পঞ্জাবের সাংসদ অশোক মিত্তল-কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যসভা সচিবালয়কে জানানো হয়, রাঘব চাড্ডাকে আর দলের তরফে বক্তব্যর জন্য সময় না দিতে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande