
চণ্ডীগড়, ১৫ এপ্রিল (হি.স.): পঞ্জাব সরকার রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডার জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহার করেছে। আগে রাজ্যসভার সদস্য হিসেবে এবং পঞ্জাবের সহ-প্রভারি থাকার কারণে তাঁকে সর্বোচ্চ স্তরের এই নিরাপত্তা দেওয়া হয়েছিল। জানা গিয়েছে, দ্বৈত দায়িত্বের কারণে রাঘব চাড্ডা-কে পঞ্জাব পুলিশের পাশাপাশি কমান্ডোও দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তর পর রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল আম আদমি পার্টি রাঘব চাড্ডাকে রাজ্যসভায় দলের উপনেতার পদ থেকে সরিয়ে দেয়। তাঁর জায়গায় পঞ্জাবের সাংসদ অশোক মিত্তল-কে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যসভা সচিবালয়কে জানানো হয়, রাঘব চাড্ডাকে আর দলের তরফে বক্তব্যর জন্য সময় না দিতে।
এদিকে, এখন রাঘব চাড্ডা-কে কেন্দ্রীয় সরকারের তরফে জেড প্লাস নিরাপত্তা দেওয়া হবে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন সৌরভ ভরদ্বাজ। তিনি সামাজিক মাধ্যমে কটাক্ষ করে বলেন, কেন্দ্রীয় সরকার কেন হঠাৎ রাঘব চাড্ডার প্রতি এতটা সদয় হল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য