রাজগড়ে ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে মৃত ৩, জখম ১৩
রাজগড়, ১৫ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের, গুরুতর জখম হয়েছেন অন্তত ১৩ জন। মাচলপুর থানা এলাকার পিপলিয়াকুলমি এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি নালায়
রাজগড়ে ট্রাকের ধাক্কায় ট্রলি উল্টে মৃত ৩, জখম ১৩


রাজগড়, ১৫ এপ্রিল (হি.স.): মধ্যপ্রদেশের রাজগড় জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিনজনের, গুরুতর জখম হয়েছেন অন্তত ১৩ জন। মাচলপুর থানা এলাকার পিপলিয়াকুলমি এলাকার একটি পেট্রোল পাম্পের কাছে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি নালায় উল্টে পড়ে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ট্রলিতে করে গ্রাম সানওয়ালপুর গ্রাম থেকে নয়গাঁওতে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা। সেই সময় মেশিন বহনকারী একটি ট্রাক ট্রলিটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কায় ট্রলির চাকা খুলে গিয়ে সেটি পাশের নালায় পড়ে যায়।

ঘটনাস্থলেই কাবুবাই (৬০) মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় সালোনি (১০) এবং বালকিশন দাঙ্গি (৪০)-র।

দুর্ঘটনায় পূজা (২৪), দিব্যাংশী (১১), পারিবাই (৫০), ধর্মরাজ (১৮), মনীশ, সুদীবাই, বরসিবাই, সুগনবাই, কৃষ্ণাবাই, সম্পতবাই, ওমপ্রকাশ (২৫), সোনু (২৬) ও জগদীশ (৩০) গুরুতর জখম হয়েছেন। গায়ত্রীবাই (৩৫) এবং তাঁর ছেলে রাকেশ (১৬) সামান্য আঘাত পেয়েছেন।

খবর পেয়ে পুলিশ সুপার, এসডিএম , এসডিওপি এবং বিএমও হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।

দুর্ঘটনাস্থল থেকে ট্রাকটি বাজেয়াপ্ত করে চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। ট্রলিতে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। গুরুতর আহতদের ঝালাওয়ারের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande