চুঁচুড়ায় কর্মসূচির মাঝপথে বেরিয়ে গেলেন স্মৃতি ইরানি
হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): পয়লা বৈশাখ উপলক্ষে চুঁচুড়ার ঘড়ির মোড়ে একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল স্মৃতি ইরানির। কিন্তু অভিযোগ, নেত্রী নির্দিষ্ট সময়ে সভাস্থলে পৌঁছে গেলেও সেখানে দেখা মেলেনি বিজেপির জেলা সভাপতির। এমনকী তাঁকে স্বাগত জানাতেও কোনও প্র
চুঁচুড়ায় কর্মসূচির মাঝপথে বেরিয়ে গেলেন স্মৃতি ইরানি


হুগলি, ১৫ এপ্রিল (হি.স.): পয়লা বৈশাখ উপলক্ষে চুঁচুড়ার ঘড়ির মোড়ে একটি জনসভায় যোগ দেওয়ার কথা ছিল স্মৃতি ইরানির। কিন্তু অভিযোগ, নেত্রী নির্দিষ্ট সময়ে সভাস্থলে পৌঁছে গেলেও সেখানে দেখা মেলেনি বিজেপির জেলা সভাপতির। এমনকী তাঁকে স্বাগত জানাতেও কোনও প্রথম সারির নেতা উপস্থিত ছিলেন না বলে জানা গিয়েছে। জেলা নেতৃত্বর আপ্যায়ন পছন্দ না হওয়ায় মাঝপথেই কর্মসূচি ছেড়ে বেরিয়ে যান বিজেপি নেত্রী। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

জানা গেছে, এদিন নির্ধারিত সময়েই সভাস্থলে পৌঁছে যান তিনি। অভিযোগ, স্মৃতি গিয়ে দেখেন, জেলা সভাপতি অনুপস্থিত। এখানেই শেষ নয়, স্মৃতি ইরানিকে স্বাগত জানাতে সেখানে বিজেপির কোনও শীর্ষ স্থানীয় নেতা ছিলেন না বলেই অভিযোগ। করা হয়নি কোনও আয়োজনও। তাতেই বেজায় ক্ষুব্ধ হন স্মৃতি। বিজেপি সূত্রে খবর, জেলা নেতৃত্বের উদাসীন আচরণে বেজায় চটেন স্মৃতি। সঙ্গে সঙ্গে কর্মসূচি ছেড়ে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরিস্থিতি বেগতিক বুঝতে পেরে সেখানে থাকা কর্মীদের একাংশ স্মৃতি ইরানিকে আটকানোর চেষ্টা করেন, কিন্তু তাতে কোনও লাভ হয়নি। কর্মসূচি ছেড়ে বেরিয়ে যান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande