ফলতায় বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা
দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল (হি. স.): তৃণমূলের বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। বুধবার সকালে ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজেপির প্রার্থী দেবা
ফলতায় বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা


দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল (হি. স.): তৃণমূলের বাধার মুখে পড়লেন বিজেপি প্রার্থী। বুধবার সকালে ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা প্রচারে গিয়ে বাধার সম্মুখীন হন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এদিন সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজেপির প্রার্থী দেবাংশুকে প্রচারের অনুমতি দেওয়া হয়েছিল। সেই অনুমতি নিয়ে প্রচার করলেও ভাদুরা মোড়ে পুলিশের সামনেই তাঁর প্রচারে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

এদিন, সকাল আটটা নাগাদ ফলতার ভাদুরা মোড়ে প্রার্থী সহ বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হয়েছিলেন। অভিযোগ, আচমকা বেশ কিছু তৃণমূল কর্মী–সমর্থক সেখানে জড়ো হয়ে বিজেপির প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশের সামনেই। তৃণমূলের কর্মী–সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। অভিযোগ, সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তৃণমূলের কর্মী–সমর্থকদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তৃণমূল পরিকল্পনা করেই বিজেপির প্রচার আটকানোর চেষ্টা করছে এমনটাই অভিযোগ বিজেপি প্রার্থীর। বিষয়টি অবশ্যই নির্বাচন কমিশনের নজরে আনবেন বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে বিজেপির অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande