ক্যানিং বাজারে নববর্ষের শুভেচ্ছা বিনিময়, ভোটের প্রচার তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের
দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল (হি. স.): ‍বুধবার পয়লা বৈশাখের সকালেই এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভোটের প্রচার সারলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। বুধবার সকাল দশটা নাগাদ ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা থেকে ভোটের প্
ক্যানিং বাজারে নববর্ষের শুভেচ্ছা বিনিময়, ভোটের প্রচার তৃণমূল প্রার্থী পরেশ রাম দাসের


দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল (হি. স.): ‍বুধবার পয়লা বৈশাখের সকালেই এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে ভোটের প্রচার সারলেন ক্যানিং পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী পরেশ রাম দাস। বুধবার সকাল দশটা নাগাদ ক্যানিং বাসস্ট্যান্ড এলাকা থেকে ভোটের প্রচার শুরু করেন তিনি। ক্যানিং বাজারের সমস্ত ব্যবসায়ী, ক্রেতা, পথচলতি মানুষের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ভোটের প্রচার সারেন তিনি।

২০২১ সালে এই কেন্দ্র থেকে তিনি জয় পেয়েছিলেন প্রায় ৩৫ হাজার ভোটে। ২০২৪ সালের লোকসভা ভোটে এই কেন্দ্রে তৃণমূল প্রায় ৭০ হাজার ভোটে লিড দিয়েছিল জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলকে। আর এবার সেই মার্জিন বা ভোটের ব্যবধান আরও অনেকটা বাড়বে বলেই আশাবাদী পরেশ রাম দাস।

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande