সবজিবোঝাই গাড়ির ধাক্কায় জয়নগরে মৃত দুই যুবক
দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল (হি.স.): সবজিবোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। বুধবার, পয়লা বৈশাখের ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ব্যাজরা মলিঘাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার পাশে বা
সবজিবোঝাই গাড়ির ধাক্কায় জয়নগরে মৃত দুই যুবক


দক্ষিণ ২৪ পরগনা, ১৫ এপ্রিল (হি.স.): সবজিবোঝাই গাড়ির ধাক্কায় মৃত্যু হল দুই যুবকের। বুধবার, পয়লা বৈশাখের ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ব্যাজরা মলিঘাটি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় রাস্তার পাশে বাইক দাঁড় করিয়ে কথা বলছিলেন সুভাষ মণ্ডল ও বিকি মণ্ডল নামে ওই দুই যুবক। সেই সময়েই ঘটে ওই দুর্ঘটনা।

এদিকে, পশ্চিম বর্ধমান জেলার বুদবুদের মানকর থেকে মঙ্গলবার রাতে দলীয় বৈঠক সেরে জাতীয় সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিমানচন্দ্র রায়। তাঁকে আহত অবস্থায় রাজবাঁধের একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, একটি গাড়ি বিমানবাবুর গাড়িকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে। তার জেরেই আহত হন ওই বিজেপি নেতা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande