
আরামবাগ, ১৫ এপ্রিল (হি.স.): গাজন পুজোর আবহে গতকাল রাতে গোঘাটের বিভিন্ন মন্দিরে মন্দিরে গিয়ে সন্ন্যাসীদের কাছ থেকে আশীর্বাদ নিলেন গোঘাট বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ নির্মল মাঝি। চৈত্র সংক্রান্তির এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে এলাকাজুড়ে ভক্তদের ভিড়ের মধ্যেই তাঁর এই উপস্থিতি নজর কেড়েছে। বিভিন্ন শিব মন্দিরে গিয়ে তিনি সন্ন্যাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের আশীর্বাদ গ্রহণ করেন। তিনি বলেন, “আজকের দিনটি মহাদেবের আরাধনার দিন। ভক্তদের আশীর্বাদ নিয়ে আমি মানুষের সেবায় নিজেকে আরও উৎসর্গ করতে চাই। সকলের ভালোবাসা ও আশীর্বাদ পেলে জয় সুনিশ্চিত হবে।”
স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরাও তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। গাজন উৎসবকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়েছে, আর সেই আবহেই প্রার্থীর এই উদ্যোগ রাজনৈতিক মহলেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA