লোকসভায় রাহুল গান্ধীর বিতর্কিত মন্তব্য ঘিরে তুমুল হট্টগোল
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি বিতর্কিত শব্দ ব্যবহার করায় সভায় তীব্র হট্টগোল শুরু হয়। শাসক দলের পক্ষ থেকে এই নিয়ে তীব্র আপত্তি জানানো
রাহুল গান্ধী


নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): লোকসভায় মহিলা সংরক্ষণ বিল নিয়ে আলোচনার সময় লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি বিতর্কিত শব্দ ব্যবহার করায় সভায় তীব্র হট্টগোল শুরু হয়। শাসক দলের পক্ষ থেকে এই নিয়ে তীব্র আপত্তি জানানো হয়। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাহুল গান্ধীর এই মন্তব্যের তীব্র নিন্দা করে এটিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। এও বলেন, এটি শুধু প্রধানমন্ত্রীর প্রতিই নয়, দেশের মানুষের প্রতিও অপমানজনক।

রাজনাথ সিং বলেন, দেশের মানুষই প্রধানমন্ত্রীকে এই পদে নির্বাচিত করেছেন এবং এই ধরনের ভাষা ব্যবহার করা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। তিনি দাবি করেন যে রাহুল গান্ধীর ব্যবহৃত শব্দগুলো সভার কার্যবিবরণী থেকে অপসারণ করা হোক এবং তিনি যেন দেশবাসীর কাছে ক্ষমা চান।

লোকসভার স্পিকার ওম বিড়লা বলেন, সংসদের মর্যাদা রক্ষা করা সকল সদস্যের দায়িত্ব। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও রাহুল গান্ধীর ভাষা নিয়ে প্রশ্ন তুলেছেন। বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অনুচিত।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande