বিশ্ব ঐতিহ্য দিবসে ‘বস্ত্র ঐতিহ্য’কে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মশালা
নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ-এর উদ্যোগে শুক্রবার থেকে শুরু হল সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান। ১৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি। এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, মানব ঐতিহ্য সংরক্ষণের
বিশ্ব ঐতিহ্য দিবসে ‘বস্ত্র ঐতিহ্য’কে কেন্দ্র করে সপ্তাহব্যাপী কর্মশালা


নয়াদিল্লি, ১৭ এপ্রিল (হি.স.): বিশ্ব ঐতিহ্য দিবস উপলক্ষে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হেরিটেজ-এর উদ্যোগে শুক্রবার থেকে শুরু হল সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠান। ১৭ থেকে ২২ এপ্রিল পর্যন্ত চলবে এই কর্মসূচি।

এদিন সংস্থার তরফে জানানো হয়েছে, মানব ঐতিহ্য সংরক্ষণের বিষয়ে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। এর অংশ হিসেবে ‘বস্ত্র ঐতিহ্য’কে কেন্দ্র করে বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে, যেখানে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মানুষদের অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে।

অনুষ্ঠান চলাকালীন বিভিন্ন বক্তৃতা, কর্মশালা এবং অনলাইন আলোচনার আয়োজন করা হয়েছে। ১৮ এপ্রিল দুটি গুরুত্বপূর্ণ সেশন অনুষ্ঠিত হবে। সেখানে প্রখ্যাত কথক নৃত্যশিল্পী শোভনা নারায়ণ ‘কথকের মাধ্যমে ঐতিহ্য’ বিষয়ে বক্তব্য রাখবেন। পাশাপাশি আর্চাওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া-এর অতিরিক্ত মহাপরিচালক ড. সঞ্জয় কুমার মঞ্জুল রাখিগড়ি খননের সাম্প্রতিক তথ্য তুলে ধরবেন।

এছাড়াও, ‘ফ্রম কালেকশন টু মিউজিয়াম: আওয়ার টেক্সটাইলস, আওয়ার স্টোরিজ’ শীর্ষক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে বস্ত্র ঐতিহ্যের গুরুত্ব বোঝানো হবে। ২২ এপ্রিল জাতীয় হস্তশিল্প জাদুঘর ও হস্তকলা একাডেমি (ন্যাশনাল ক্র্যাফটস মিউজিয়াম এন্ড হস্তকলা একাডেমি) -তে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি কারুশিল্পীদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন।

সংস্থার মতে, এই উদ্যোগের লক্ষ্য শুধুমাত্র ঐতিহ্য সংরক্ষণ নয়, বরং আগামী প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও শিকড় সম্পর্কে সচেতন করে তোলা।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande