অমৃতসরে ৪৫০ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী
চণ্ডীগড়, ১৮ এপ্রিল ( হি.স.) : সীমান্ত পেরিয়ে মাদক পাচার চক্রের বড়সড় পর্দাফাঁস করল পঞ্জাব পুলিশ। অমৃতসর থেকে প্রায় ৪৫০ কোটি টাকা মূল্যের ৬৪.৬২ কেজি হেরোইন উদ্ধার করে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জ
অমৃতসরে ৪৫০ কোটি টাকার হেরোইন উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী


চণ্ডীগড়, ১৮ এপ্রিল ( হি.স.) : সীমান্ত পেরিয়ে মাদক পাচার চক্রের বড়সড় পর্দাফাঁস করল পঞ্জাব পুলিশ। অমৃতসর থেকে প্রায় ৪৫০ কোটি টাকা মূল্যের ৬৪.৬২ কেজি হেরোইন উদ্ধার করে দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার পঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানান, কাউন্টার ইন্টেলিজেন্স উইং-এর স্টেট স্পেশাল অপারেশন সেল এই অভিযান চালায়। তদন্তে উঠে এসেছে, পাকিস্তান থেকে এই বিপুল পরিমাণ হেরোইন আনা হয়েছিল, যা পরে বিভিন্ন জায়গায় সরবরাহের পরিকল্পনা ছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চক্রটি পাকিস্তানি পাচারকারী মুসার নেতৃত্বে পরিচালিত হচ্ছিল। অতীতেও আটারি-ওয়াঘা সীমান্তে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধারের ঘটনায় এই মুসার নাম সামনে এসেছিল। তদন্তে আরও জানা গিয়েছে, বিদেশে বসে থাকা হ্যান্ডলারদের সঙ্গেও এই চক্রের যোগ রয়েছে। গ্রেফতার হওয়া অভিযুক্তদের পরিচয় সারবন সিং গুজর ও শমশের সিং হিসেবে জানা গেছে। অমৃতসরের মাহল গ্রামের কাছে তাদের আটক করা হয়। এই ঘটনায় অমৃতসরের এসএসওসি থানায় মামলা দায়ের হয়েছে এবং পুরো নেটওয়ার্কের সন্ধানে জোরদার তদন্ত চালাচ্ছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande