দক্ষিণ আফ্রিকা থেকে আনা চার চিতার আগমন বেঙ্গালুরুতে
বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.): দক্ষিণ আফ্রিকা থেকে আনা চারটি বিরল চিতা শুক্রবার গভীর রাতে বেঙ্গালুরু পৌঁছয়। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কর্ণাটকের বনমন্ত্রী ঈশ্বর খান্দ্রে । চিতাগুলিকে বিশেষ
বেঙ্গালুরুতে গভীর রাতে দক্ষিণ আফ্রিকা থেকে আনা চার চিতার আগমন, ব্যানারঘাটা উদ্যানে রাখা হবে


বেঙ্গালুরু, ১৮ এপ্রিল (হি.স.): দক্ষিণ আফ্রিকা থেকে আনা চারটি বিরল চিতা শুক্রবার গভীর রাতে বেঙ্গালুরু পৌঁছয়। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান কর্ণাটকের বনমন্ত্রী ঈশ্বর খান্দ্রে ।

চিতাগুলিকে বিশেষ নিরাপত্তা ও পর্যবেক্ষণের মধ্যে দিয়ে ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্কে-এ নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাদের সুরক্ষিত পরিবেশে রাখা হবে।

বিমানবন্দরে উপস্থিত থেকে মন্ত্রী আগমন ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং নির্দেশ দেন, নতুন পরিবেশে যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিশেষ নজরদারি, তাপমাত্রা নিয়ন্ত্রণ ও উপযুক্ত আবাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি পশু চিকিৎসকদের ৩০ দিনের কোয়ারান্টিন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, একসময় কর্ণাটকের জঙ্গলে চিতা থাকলেও এখন তারা বিলুপ্ত। এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ চিতাকে কাছ থেকে দেখতে পারবেন এবং বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতা বাড়বে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande