দুর্গাপুরে রেল স্টেশনে ৫০ লক্ষ টাকা উদ্ধার, ধৃত পেশ আদালতে
দুর্গাপুর, ১৮ এপ্রিল(হি. স.): নির্বাচনের আগে শিল্পাঞ্চল দুর্গাপুরে ফের বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে দুর্গাপুর রেল স্টেশনে বিহারের দুই যুবকের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করে রেল পুলিশ (জিআরপি)। ঘটনায় ধৃতদে
দুর্গাপুরে রেল স্টেশনে ৫০ লক্ষ টাকা উদ্ধার, ধৃত পেশ আদালতে


দুর্গাপুর, ১৮ এপ্রিল(হি. স.): নির্বাচনের আগে শিল্পাঞ্চল দুর্গাপুরে ফের বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার রাতে দুর্গাপুর রেল স্টেশনে বিহারের দুই যুবকের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার করে রেল পুলিশ (জিআরপি)। ঘটনায় ধৃতদের গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম গুড্ডু রায় ও তপন কুমার মিত্র।

শনিবার অন্ডাল জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে বিহার থেকে আসা একটি ট্রেন দুর্গাপুর স্টেশনে থামলে ওই দুই যুবক নামে। তাদের হাতে থাকা ভারী ব্যাগ ও আচরণে সন্দেহ হলে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে।

প্রথমে তারা সন্তোষজনক উত্তর দিতে না পারলেও পরে তল্লাশিতে ব্যাগ থেকে থরে থরে সাজানো নোটের বান্ডিল উদ্ধার হয়। গণনার পর জানা যায়, মোট ৫০ লক্ষ টাকা ছিল ব্যাগে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তারা দুর্গাপুর হয়ে হাওড়ার দিকে যাচ্ছিল। তবে এই বিপুল পরিমাণ অর্থ কার কাছে পৌঁছানোর কথা ছিল বা টাকার উৎস কী—তা এখনও স্পষ্ট নয়।

শনিবার ধৃতদের আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাদের হেফাজতে নিয়ে বিস্তারিত তদন্তের প্রস্তুতি নিচ্ছে। আয়কর দফতরকেও বিষয়টি জানানো হতে পারে বলে জানা গিয়েছে।

ভোটের মুখে এই নগদ অর্থ উদ্ধারের ঘটনায় রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande