দুর্গাপুরে ভোটের মুখে তৃণমূলের বড় ভাঙন, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল বিজেপিতে যোগ দিলেন
দুর্গাপুর, ১৮ এপ্রিল (হি. স.) : ভোটের মাত্র পাঁচদিন আগে শিল্পাঞ্চল দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন দেখা দিল। প্রধানমন্ত্রী শহরে আসার আগে গেরুয়া শিবিরে শক্তি বৃদ্ধি ঘটল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সদলবলে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপ
ভোটের পাঁচদিন আগে,   দুর্গাপুরে সদলবলে তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিজেপিতে যোগদান


দুর্গাপুর, ১৮ এপ্রিল (হি. স.) : ভোটের মাত্র পাঁচদিন আগে শিল্পাঞ্চল দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসে বড় ভাঙন দেখা দিল। প্রধানমন্ত্রী শহরে আসার আগে গেরুয়া শিবিরে শক্তি বৃদ্ধি ঘটল। তৃণমূলের প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল সদলবলে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগদান করলেন।

শনিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রান্তিকা মোড়ে একটি অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক জীবনের পর তাঁর এই দলবদল ঘিরে শহরের রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বনাথ পাড়িয়াল একসময় কংগ্রেসের টিকিটে বিধায়ক ছিলেন, পরে তৃণমূলে যোগ দেন এবং শ্রমিক সংগঠনের জেলা সভাপতির দায়িত্বও সামলেছেন। তাঁর স্ত্রীও দুর্গাপুর নগর নিগমের মেয়র পারিষদ সদস্য ছিলেন। এবার তিনি বিজেপিতে যোগ দেন এবং দলের পতাকা হাতে তুলে নেন।

যোগদানের পর তিনি রাজ্যের উন্নয়ন, নারী সুরক্ষা, বেকারত্ব ও শ্রমিকদের পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, ২০২১ সালে তৃণমূলে ফেরা তাঁর জীবনের “বড় ভুল” ছিল এবং দলীয় চাপে কাজ করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, রাজ্যে শ্রমিকদের ওপর অত্যাচার, হুমকি এবং রাজনৈতিকভাবে অসম্মানিত হওয়ার কারণে তিনি তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছেন। তাঁর অভিযোগ, রাজ্যে নারী সুরক্ষা ও স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং বেকার যুব সমাজ অবহেলিত।

বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেন, “আমি উন্নয়নের লড়াইয়ে যোগ দিলাম।”

এই যোগদান অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, বিজেপির শক্তি আরও বাড়ল এবং তৃণমূলের ভিত দুর্বল হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande